পূর্ব জেরুজালেমের নেভ ইয়াকভ পাড়ার একটি উপাসনালয়ে ঢুকে পড়া বন্দুকধারীর গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনাস্থলেই মারা যায় পাঁচজন। বাকি দু’জন হাসপাতালে নেওয়ার পর মারা যায়। এছাড়া আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ বন্দুকধারীকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে জানায়, হামলাকারীর নাম ফাদি আয়েশ। সে ফিলিস্তিনের একজন হামাস সদস্য।
আইকে