বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি।
এ সময় ফখরুল অভিযোগ করে বলেন, সরকার ও তাদের এজেন্টরা বিরোধী ঐক্য দমনের চেষ্টা করছে।
তিনি বলেন, সরকার পতনে যুগপৎ আন্দোলন সাফল্যের উদ্দেশে ৪ ফেব্রুয়ারির কর্মসূচি সফল করা ও পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে লিয়াজোঁ কমিটির সঙ্গে।
আইকে