আন্তর্জাতিকঃ ফিলিস্তিনের নিরস্ত্র মানুষের সামনে দানব হিসেব হাজির হলেও অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাথরুমে প্রস্রাব করতে যান ২০জন গার্ড পরিবেষ্টিত হয়ে।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গেলে বুধবার নেতানিয়াহুর এই ভীতু চরিত্রের দেখা মেলে।
অথচ তার শাসনামলে ২০১৪ সালেই দুই হাজার দুইশ’রও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়।
এরপর গত দুই বছর ধরেও বর্বরতা অব্যাহত রয়েছে, যার শিকার হয়ে শিশু ও নারীসহ একের পর এক ফিলিস্তিনি নিহত হচ্ছেন।
নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, বুধবার স্ত্রী সারাকে নিয়ে হ্যারি কিপরানি রেস্টুরেন্টে খেতে যান নেতানিয়াহু। তারা রেস্টুরেন্টিতে পৌঁছানোর আগেই সেখানে ২০ জন নিরাপত্তাকর্মী অবস্থান নেয়। এরপর নেতায়িনাহু আরও ২০জন গার্ডকে নিয়ে সেখানে পৌঁছান।
একশ’ আসনের ওই রেস্টুরেন্টটিতে ইসরাইলি প্রধানমন্ত্রী ও তার স্ত্রী অবস্থানকালে এর ভেতরে ও বাইরে নিরাপত্তাকর্মীদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে।
এদিকে ডিনার গ্রহণের মাঝখানেই প্রস্রাব করার জন্য উঠে যান নেতানিয়াহু। রেস্টুরেন্টটির কয়েক ফুট দূরে শেরি-নেদারল্যান্ড হোটেলের টয়লেটে যান তিনি। কিন্তু সেখানে একাকি যেতে সাহস করেননি ইসরাইলের অন্যতম জঘন্য এ নেতা।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, ২০ জনের মতো নিরাপত্তা রক্ষীকে নিয়ে হোটেলটির বাথরুমের কাছে পৌঁছান নেতানিয়াহু। সেখানে কয়েকজন নিরাপত্তাকর্মীকে নিয়ে বাথরুমে প্রবেশ করেন তিনি। এরমধ্যে একজন বাথরুমের দরজায় কড়াভাবে নজর বুলান। এরপর বাকিরা হাতে অস্ত্র নিয়ে মানবঢাল তৈরি করলে বাথরুমে প্রস্রাব করেন তিনি।
এদিকে বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তৃতা করেন নেতানিয়াহু।