প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাস্তবায়নে জেলা প্রশাসনের চেয়ে পুলিশের দায়িত্ব বেশি। আইন অনুযায়ী গ্রহণযোগ্য হলেই কেবল মামলা হবে।

ডিজিটাল আইনের ভালো ও খারাপ দিক খতিয়ে দেখতে একটা কমিটি কাজ করছে, যদি প্রয়োজন হয় এই আইন পরিবর্তন করা হবে বলেও এসময় জানান মন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক মামলা বলে কিছুই নেই। অপরাধ করলে মামলা হয়েছে। সেই মামলাগুলো আছে, সেগুলোর বিচার হবে।

আইকে