আগামীর স্মার্ট বাংলাদেশে দুর্নীতি, দুঃশাসন ও অশিক্ষা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনার একটি অঙ্গীকার। যার অর্থ হচ্ছে একুশ শতকের সোনার বাংলা, একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, যার চালিকা শক্তি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। বাংলাদেশে ডিজিটাল রূপান্তরের এক প্রকৃষ্ট উদাহরণ।

আজ রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ মূলত জ্ঞানভিত্তিক অর্থনীতি ও উদ্ভাবনী জাতি গঠনেরই রূপকল্প।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান প্রমুখ।

আইকে