৩০০ আসনে ইভিএম চায় আওয়ামী লীগ; তবে কমিশনের সামর্থ্য অনুযায়ী যা করবে তাই মেনে নেয়া হবে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে উত্তর আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, জনগণ আওয়ামী লীগের সাথে রয়েছে, বিএনপির সাথে নেই। বিএনপির আন্দোলন অদৃশ্য নির্দেশ। এই নির্দেশ কোথা থেকে আসে সেই প্রশ্নও করেন তিনি। বাংলাদেশকে কারা নিষেধাজ্ঞা দেবে তার ওপর নির্ভর করে আন্দোলন হয় না। বিএনপির আন্দোলন ভুয়া বলেও মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, সরকারের উন্নয়ন দেখে বিএনপি অন্তর্জ্বালায় ভুগছে।
আইকে