রাষ্ট্রের আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রয়োজন দক্ষ, অভিজ্ঞ, পেশাদার, সেবামুখী ও পরিশ্রমী কর্মীবাহিনী বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (২৩ জানুয়ারি) ২৭তম ‘জাতীয় প্রশিক্ষণ দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পেশাভিত্তিক, উন্নত ও আধুনিক প্রশিক্ষণ অপরিহার্য।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি বিগত চার দশকের অধিক সময় ধরে গবেষণা ও প্রশিক্ষণ পরিচালনার মাধ্যমে সরকারের মানব সম্পদ উন্নয়ন প্রচেষ্টাকে সফল করতে ইতিবাচক ভূমিকা রাখছে।

এসময় বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি দক্ষ মানব সম্পদ তৈরিতে তাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

আইকে