চীনের সাথে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই অগ্নি-৫ মিসাইলের সফল পরীক্ষা চালালো ভারত।
বৃহস্পতিবার রাতে ওড়িষার আবুল কালাম আইল্যান্ড থেকে ছোড়া হয় মিসাইলটি।
২০১২ সাল থেকে ৯ম বারের মতো ‘অগ্নি-৫’এর পরীক্ষা চালানো হলো।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, পাঁচ হাজার ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। পাশাপাশি এটাও জানানো হয়, অতীতের তুলনায় বৃদ্ধি করা হয়েছে মিসাইলটির সক্ষমতা। সেটি যাচাইয়ে চালানো হয়েছে রুটিন পরীক্ষা।
আইকে