ফিফা ফুটবল বিশ্বকাপের ২২তম আসরে ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা ও ফ্রান্স।

প্রথম সেমিফাইনালে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে হারিয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা ও দ্বিতীয় সেমিফাইনালে আশরাফ হাকিমির মরক্কোকে পরাজিত করে ফাইনালে উঠেছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স।

ফ্রান্সের ফাইনালে উঠার দিনে ক্রীড়াপ্রেমীদের আলাদা নজর কেড়েছে আশরাফ হাকিমি ও কিলিয়ান এমবাপ্পের বন্ধুত্ব।

image-203393-1671087913

ফ্রান্সের জয়ে দল মেতেছে জয়োল্লাসে, কিন্তু এমবাপ্পে মরক্কো শিবিরে।

এমবাপ্পে ছুটে গেছেন প্রিয় বন্ধু আশরাফ হাকিমির খোঁজে। দুই দলের ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের বন্ধুত্বে বিন্দুমাত্র চিড় ধরেনি।

203393_2

আইকে