13490636_1100647729992802_4093242969174356803_o

চিত্রনায়ক কে.এস.রবিন

প্রিয়আলো,বিনোদন ডেস্কঃ পরিচালক মিজানের কাছে রুবেল হল পিতামাতার পরের আসনের মানুষ। পরিচালক মিজান রবিন কে নির্বাচন করেন প্রাথমিক ভাবে তবে তারপর রবিনকে ফাঁসির আসামির জন্য পরীক্ষা দিতে হয় অথবা উত্তীর্ণ হতে হয় চিত্রনায়ক রুবেলের কাছে। পরিচালক মিজানের মতে যদি কেউ তার গুরুর কাছে উত্তীর্ণ হয় তাহলে সে আমার পরিক্ষায় অবশ্যই উত্তীর্ণ।

 

মিজান আরো বলেন, “আমার ওস্তাদের (চিত্রনায়ক রুবেলের) হাত ধরেই চলচ্চিত্রের রঙিন পর্দায় প্রবেশ আমার। তিনি আমার ফিল্ম ফাদার আর শ্রদ্ধেয় বড় ভাইয়া মাসুদ পারভেজ (সোহেল রানা) আমার চলচ্চিত্রের শিক্ষক।” অপরদিকে নায়ক রবিনের ভাষ্যমতে; “ভাগ্যবান মনে করছি নিজেকে যার সিনেমা দেখার জন্য স্কুল পালাতাম তাঁর মতো এতো বড় একজন মানুষের হাত ধরে সিনেমায় প্রবেশ করব তা কোনদিনই ভাবিনি। আমি সত্যি-ই ভাগ্যবান।তাঁদের কাছে আমার মতো এতো স্নেহ-ভালোবাসা আর কেউ পেয়েছেন কিনা তা নিয়ে আমি সন্দেহাতীত।”

2af80b93-9e90-43ef-b376-70546bb6a346

পরিচালক মিজান – রুবেল এবং নায়িকা রাকা’র উপস্থিতিতে চলচ্ছিত্রে চুক্তিবদ্ধ হচ্ছেন নায়ক রবিন

চিত্রনায়ক রুবেলে বলেন; “ একটা দীর্ঘ সময় আমি ব্যক্তিগত সমস্যার জন্যে আমি চলচ্চিত্র থেকে দূরে ছিলাম। সেজন্য আমি দুঃখিত। তবে চলচ্চিত্র যে রুগ্ন দশা চলছে তা দেখে আর দূরে থাকতে পারলাম না। যুদ্ধটা শুরু করতেই হল। চলচ্চিত্রকে এগিয়ে নিতে নতুনদের সাথে পুরাতনদের কাধে কাঁধ মিলিয়ে চলতে হবে। চলচ্চিত্রের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার যুদ্ধে আমি যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।” উল্লেখ্য ফাঁসির আসামি ছবিতে চিত্রনায়ক রুবেল একজন পজিটিভ ডনের চরিত্র কে অলংকৃত করবেন।

 

এ বিষয়ে রুবেল আরো বলেন, “ মিজানের কাছে গল্প শুনেই চরিত্রটি আমার ভীষণভাবে ভালো লেগে যায়। আমার যারা দর্শক এবং শুভাকাঙ্ক্ষী আছেন তারা দীর্ঘদিন পর আমাকে আবার  তাঁদের মনের মতো চরিত্রে দেখতে পাবেন। তারা ফিরে পাবেন তাদের পুরোনো রুবেল কে। ”