প্রিয়আলো, বিনোদনডেস্কঃ এবার মুক্তি পেতে যাচ্ছে ফাঁসির আসামী, নেপথ্যে রবিন-রাকা। “ফাঁসি” একটি শব্দ। কিন্তু এর ভাবার্থ একটা জীবনের সাথে সম্পৃক্ত। জীবনের দোলাচলেই মানুষের পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন ঘটে। আর এসব ঘটনা সুনিপুণ ভাবে কৃত্রিম রূপে ঘটিয়ে থাকার দক্ষ কারিগরই হলেন পরিচালক। পরিস্কার করে বললে চলচ্চিত্র পরিচালক।

128

নায়ক কে.এস.রবিন

 

হ্যাঁ, ঠিকই ধরেছেন। বাংলা সিনেমার কথা বলছি। ঢাকাই চলচ্চিত্রের হালে নতুন পানি ঢালতে যাচ্ছেন পরিচালক মিজানুর রহমান শামীম। গত পহেলা জুন থেকে শুরু হওয়া শুটিংয়ে তাঁরই পরিচালনায় ” ফাঁসির আসামী ” চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়েছেন নবাগত রবিন এবং রাকা।শুটিং চলছে গাজীপুরের পুবাইলের ম্যাডাম হাউজে।নায়ক রবিন নবাগত হলেও রাকা এর পূর্বে আরও দুটি ছবিতে অভিনয় করেছেন। পরিচালক মিজানুর রহমান পঁয়ত্রিশ জনের অধিক মডেলদের মধ্যে নায়ক রবিনকে নির্বাচন করেছেন।

 

127

রবিন-রাকা জুটি

অভিনয় প্রসঙ্গে নায়ক  রবিন  প্রিয়আলোর প্রতিনিধি এম কে ত্বহাকে বলেন; ” সম্পূর্ণ অ্যাকশনধর্মী গল্পের এই সিনেমায় আমি অভিনয় করছি একজন সৎ ডাক্তারের চরিত্রে। শাহরিয়াজ অভিনয় করছেন একজন সৎ আইনজীবীর চরিত্রে। অন্যদিকে নায়িকা রাকা অভিনয় করছেন সৎ পুলিশ অফিসারের চরিত্রে। এই তিন জনের সমাজ গড়ার লড়াই নিয়ে ফাঁসির আসামী ছবির মূল গল্প।”

 

এ ছবিটির কাজ এমন একটা সময়ে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে যখন বিদেশ থেকে এ দেশে ছবি আমদানি করে হল/সিনেপ্লেক্স মালিকদের ব্যবসা করতে হচ্ছে। সে অর্থে চলচ্চিত্র বোদ্ধাদের কাছে এর গুরুত্ব খুবই তাৎপর্যপূর্ণ। এমন এক ছবিতে অভিনয়ে সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত নায়ক রবিন নিজেও।

126

বা’পাশ থেকে রবিন, রাকা, শাহরিয়াজ

নায়ক রবিন বলেন; ” পরিচালক মিজানুর রহমান শামীম সাহেবের সার্বিক দিক-নির্দেশনা অনুযায়ী-ই চলছে তাঁর প্রতিটি পদক্ষেপ এবং অভিনয় শিল্প ।” এ ক্ষেত্রে তিনি পরিচালক মিজানুর রহমান শামীমকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

সুদর্শন এ নায়ক ইতিমধ্যেই বাংলাদেশের মডেলিং জগতে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। সদা পরিস্কার-পরিচ্ছন্ন কাজের দক্ষতা এবং চেনা-পরিচিত, জানা-অজানা সকলের দোয়াই তাঁকে এ পর্যায়ে আসতে উৎসাহিত করেছে বলেও জানান তিনি।

প্রথম ছবিটিকে জীবনের সবচেয়ে টার্নিং পয়েন্ট বিবেচনায় নিয়ে নায়ক রবিন আরো বলেন;  ” ছবির  অবিচ্ছেদ্য একটি  চরিত্র ডাক্তার। এ চরিত্রটিকে ফুঁটিয়ে তুলতে আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে দর্শক মনে জায়গা করে নিতে চাই ।” এ জন্য তিনি সকলের দোয়া এবং ভালোবাসা চেয়েছেন। সেই সাথে আমন্ত্রণ জানিয়েছেন হলে এসে ছবিটি উপভোগ করতে।

উল্লেখ্য, ” ফাঁসির আসামী ” নায়ক রবিনের প্রথম ছবি হলেও, অন্যদিকে পরিচালক মিজানের এটি চতুর্থ সিনেমা। এর আগে ‘৭১ এর গেরিলা’ নির্মাণ করে দর্শক এবং চলচ্চিত্র মহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন।