ক্রীড়া 67ডেস্ক : আইপিএলের নবম আসরে খেলার জন্য মুস্তাফিজ যখন হায়দরাবাদ শিবিরে যোগ দেন তখন সবকিছুই তার অপরিচিত ছিল।

 

প্রথম দিকে মুস্তাফিজের সবচেয়ে কাছের বন্ধু ছিল নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বেশ কিছু ছবি সেটারই প্রমাণ দিয়েছিল।

 

 

মুস্তাফিজ গেল ২ মাস ধরে হায়দরাবাদের হয়ে টানা ১৫ ম্যাচ খেলেছেন। ১৫ ম্যাচে ৫৭ ওভার বল করেছেন। ১ মেডেনসহ ৩৮৪ রান দিয়ে নিয়েছেন ১৬ উইকেট। তার সেরা বোলিং ফিগার ১৬ রানে ৩ উইকেট।

 

শুরু থেকে সাইড বেঞ্চে ছিলেন ট্রেন্ট বোল্ট। আজ অবশ্য তিনি দলে সুযোগ পেয়েছেন। কিন্তু তিনি কী চেয়েছেন মুস্তাফিজ ইনজুরিতে পড়ার সুবাদে দলে সুযোগ পেতে? নিঃসন্দেহে নয়।

 

কিন্তু ইনজুরির কারণে ২ মাস পর একাদশের বাইরে গেলেন মুস্তাফিজ। আর ২ মাস সাইড বেঞ্চে থাকা বোল্ট আজ সুযোগ পেলেন সেরা একাদশে। এখন দেখার বিষয় মুস্তাফিজের অনুপস্থিতিতে কেমন খেলে অরেঞ্জ আর্মিরা।