বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কৃসি ও সমবায় উপকমিটির সদস্য দুরন্ত বিপ্লবের (৫১) মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

তার মাথার পেছনে আঘাত করা হয়েছিল বলে জানান চিকিৎসকরা।

আজ রোববার সকালে মরদেহের ময়নাতদন্ত শেষে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মফিজ উদ্দিন প্রধান বলেন, ‘আমরা বিপ্লবের মরদেহের ময়নাতদন্ত শেষ করেছি। তার মাথার পেছনে সমান কিছু দিযে আঘাত করা হয়েছে। অনেকটা জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে। তার বুকের দুই পাশেও আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হতে পারে।’

নিহত ছোট ভাই দুর্জয় বলেন, ‘গত ৭ নভেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে মোহাম্মাদপুরে মায়ের বাসায় যাওয়ার পথে আমার ভাই নিখোঁজ হয়। আমরা ৯ নভেম্বর থানায় জিডি করি। গতকাল রাত ৩ টার দিকে নারায়ণগঞ্জ পাগলা নৌপুলিশ ফাঁড়িতে এসে ছবি দেখে ভাইয়ের মরদেহ শনাক্ত করেছি।’

এর আগে অজ্ঞাত পরিচয় হিসেবে শনিবার (১২ নভেম্বর) বিকেরে বুড়িগঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রিয়আলো/আইকে