ক্রীড়া 87ডেস্ক : সদ্য শেষ হওয়া মৌসুমে শিরোপা জিতে স্প্যানিশ লা লিগায় নিজেদের সংখ্যাটিকে ২৪ এ নিয়ে গেল বার্সেলোনা। এবার শিরোপা জিততে লিগের অন্য সেরা ক্লাবগুলোর সঙ্গে মৌসুমের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে কাতালান ক্লাবটিকে।

 

মর্যাদার এই শিরোপা জয়ের সঙ্গে আরও একটি মর্যাদার পুরস্কার ঘরে তুলেছে মেসি-নেইমার-সুয়ারেজরা।

 

পরিচ্ছন্ন ফুটবল খেলার জন্য চলতি মৌসুম সহ ষষ্ঠবারের মতো লা লিগায় ‘ফেয়ার প্লে’ অ্যাওয়াড জিতেছে বার্সেলোনা। রয়্যাল স্প্যানিশ ফেডারেশন বার্সেলোনাকে এই পুরস্কার প্রদান করে। পুরো মৌসুমে  দলটির খেলোয়াড়রা সবচেয়ে কম  নিষেধাজ্ঞা  ও কার্ড পাওয়ায় তাদের এই পুরস্কার প্রদান করা হয়েছে।

 

৭১ পয়েন্ট নিয়ে এই পুরস্কার জয়ের জন্য প্রথম হয় বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের রয়েছে ৭৯ পয়েন্ট। আর ৯৪ পয়েন্ট নিয়ে সেরা হওয়ার দৌড়ে তৃতীয় স্থানে রয়েছে দেপোর্তিভো লা করুনিয়া। এর আগে ২০০৫-০৬ এবং ২০০৮-০৯ মৌসুমে এই পুরস্কার নিজেদের শোকেসে তুলে বার্সা। এর পরিচ্ছন ফুটবল খেলার জন্য  ১৯৯৮ সালে এই পুরস্কারটি চালু করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারশন।