মেহেরপুর প্র132তিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে ভারতীয় অংশে দায়িত্বরত দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাত সদস্য বাংলাদেশি এক কিশোরকে হত্যার অভিযোগে সাময়িক বরাখাস্ত হয়েছেন।

 

সীমান্তের ওই অংশে শনিবার আম পাড়তে যাওয়ায় বাংলাদেশি কিশোর শিহাব উদ্দিনকে গুলি করে হত্যা করে বিএসএফ সদস্যরা।

 

বিএসএফের অভিযুক্ত সাত সদস্যের বরখাস্ত হওয়ার বিষয়টি রেববার রাত সোয়া ১০টায় চুয়াডাঙ্গা ৬ বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) পরিচালক লে. কর্নেল আমির মজিদ নিশ্চিত করেছেন ।

 

তিনি জানান, বিজিবির উদ্যোগে রোববার সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে কুষ্টিয়া সেক্টর কমান্ডার উপমহাপরিচালক মাহাবুবুর রহমান ও বিএসএফর পক্ষে কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি কৈলাশ লাল সাহা নেতৃত্ব দেন।

 

বাংলাদেশি কিশোরকে গুলি করে হত্যার বিষয়ে বিএসএফ উচ্চপর্যায়ের তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে বিজিবিকে আশ্বস্ত করা হয়।

 

এরই অংশ হিসেবে বিএসএফ ১১৩ ব্যাটালিয়ন বানপুর কোম্পানি কমান্ডার এসি অনুভব আত্রাইসহ সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। তদন্তে দোষী প্রমানিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে বিএসএফ।