ক্রীড়া প্র
তিবেদক : আইপিএলে সাকিব আল হাসানের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেছিলেন ঘরের ছেলে মনোজ তিওয়ারী। চার মৌসুমে কলকাতার জার্সিতে মনোজ খেলেছিলেন ৫৪ ম্যাচ। রান করেছেন ১ হাজার ২।
এরপর দিল্লি কিনে নিলেও মনোজ মাত্র ২৪ ম্যাচ খেলেন দলটির হয়ে। চলতি বছর দল গুছানোর সময় তাকে ছেড়ে দেয় দিল্লি।
এ মৌসুমে নিলামে উঠলেও ডানহাতি এ ব্যাটসম্যানের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। পুরো মৌসুমই অলস সময় কাটাতে হচ্ছে তাকে।
মনোজের দিকে হাত বাড়িয়েছে ঢাকা লিগের ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেড। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে রোববার ঢাকায় পৌঁছেছেন মনোজ। আবাহনীর জার্সি গায়ে সোমবারই মাঠে দেখা নামতে পারেন তিনি। ফতুল্লায় সোমবার আবাহনীর প্রতিপক্ষ কলাবাগান ক্রিকেট একাডেমি।
এ নিয়ে তৃতীয় ভারতীয় ক্রিকেটারকে দলভুক্ত করল আবাহনী। মনোজ তিওয়ারীর আগে আবাহনীর হয়ে খেলেছেন উদয় কল ও মানবিন্দর সিং বিসলা। দুই ব্যাটসম্যান রান না পাওয়ায় আবাহনী নতুন খেলোয়াড়ের খোঁজে নামে।
ভারতের হয়ে ১২ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মনোজ। ওয়ানডেতে তার রান ২৮৭। টি-টোযেন্টিতে এক ইনিংসে মাত্র ১৫।
এর আগে সাকিব আল হাসানের কলকাতার আরেক সতীর্থ ইকবাল আব্দুল্লাহ ২০১১-১২ মৌসুমে ভিক্টোরিয়ার হয়ে ৪ ম্যাচ খেলেছিলেন। বাঁহাতি স্পিনার বল হাতে নিয়েছিলেন ৬ উইকেট।