সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যকার পতাকা বৈঠক শুরু হয়েছে।

আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের নাফ নদীর শাহপরীরদ্বীপ জেটি ঘাট সংলগ্ন বিজিবির সোদান রেস্ট হাউজে পতাকা বৈঠকটি শুরু হয়।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল টেকনাফ পৌঁছান।

বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে তা আজ বিকেলে প্রেস ব্রিফ্রিংয়ে জানানো হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।