ক্রীড়া
ডেস্ক : টানা তিন ম্যাচে টস হেরে শনিবার রাতে রাইজিং পুনে সুপারজান্টাসের বিপক্ষে ফিল্ডিং করতে নামে কলকাতা নাইট রাইডার্স।
ইডেন গার্ডেনে বোলিংয়ে দারুণ চাপ তৈরি করে কলকাতার বোলাররা। চাপের মধ্যে ১৭.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৩ রান করে রাইজিং পুনে। এরপরই কলকাতার ইডেন গার্ডেনে বৃষ্টি এসে হানা দেয়।
বৃষ্টি শেষে যখন খেলা শুরু হয় তখন রাইজিং পুনে আর ব্যাট করার সুযোগ পায়নি। কার্টেল ওভারে কলকাতা নাইট রাইডার্সের সামনে টার্গেট দাঁড়ায় ৯ ওভারে ৬৬ রান।
সেই টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানে রবীন উথাপ্পা ও ৮ রানের মাথায় গৌতম গম্ভীরের উইকেট হারিয়ে বসে কলকাতা। উথাপ্পা ৪ রান করলেও গম্ভীর ডাক মারেন।
কিন্তু এরপর ব্যাট হাতে তা-ব চালাতে শুরু করেন পান্ডে ও ইউসুফ পাঠান। পান্ডে ১০ বলে ১৫ ও পাঠান ১৮ বলে ৪চার ও ৩ ছক্কার বিনিময়ে ৩৭ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ১০টি রান। তাতে মাত্র ৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে কলকাতা নাইট রাইডার্স।
বৃষ্টি আইনে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পায় কিং খানের দল। কলকাতার যে দুটি উইকেটের পতন ঘটেছে তার দুটিই নিয়েছেন অশ্বিন।
তার আগে রাইজিং পুনে সুপারজায়ান্টসের ৬টি উইকেটের ২টি নেন চাওলা। আর ১টি করে উইকেট নেন আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান ও রাজপূত।
ম্যাচসেরা হন ইউসুফ পাঠান।