ব্র্যান্ড অ্যাম্বাসেডর হি‌সে‌বে জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক এবং বিশ্বসেরা অলরাউন্ডার সা‌কিব আল হাসানের সঙ্গে চু‌ক্তি নবায়ন কর‌বে না দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের অনুসন্ধান বিভাগের কমিশনার ড. মোজাম্মেল হক খান বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক প্রশ্নের জবাবে সাংবা‌দিক‌দের এ তথ্য নিশ্চিত করেন।

মোজাম্মেল হক বলেন, বিধি অনুযায়ী তার সঙ্গে দুদক এখনও চুক্তিবদ্ধ। কিন্তু বিভিন্ন বিষয়ে সাকিব আল হাসান এখন বিতর্কিত হওয়ায় সাকিবকে আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ব্যবহার করবে না দুদক।

এছাড়া আসন্ন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের কোনও কার্যক্রমে তাকে রাখা হবে না বলেও জানিয়েছেন দুদক কমিশনার।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর অ্যাম্বাসেডর হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানকে রাখা হবে কিনা- এ বিষয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলেছিলেন দুদক সচিব মো. মাহবুব হোসেন।