ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আবহাওয়া পরিস্থিতি।

রাজধানীতে মঙ্গলবার সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও বেলা বাড়ার সাথে সাথে অবস্থার উন্নতি হচ্ছে।
ইতোমধ্যে ঢাকার আকাশে রোদের দেখা মিলছে। তবে আকাশে বিক্ষিপ্তভাবে মেঘও রয়েছে।

সোমবার মধ্যরাত পর্যন্ত টানা বৃষ্টি হওয়ায় রাজধানীর অনেক এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে।

রাজধানীর অনেক অলিগলিতে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছে মানুষ। বিভিন্ন সড়কে গাছ ভেঙে পড়ায় ব্যাহত হয় যান চলাচল।