Dhaka-JMB-Arreast

নিজেস্ব প্রতিবেদক:রাজধানীর কমলাপুর ও খিলগাঁও থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন- জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ-জেএমবির ঢাকা জেলা আমিরসহ চার জনকে আটক করেছে র‍্যাব। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

দুপুরে উত্তরায় র‍্যাব সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে বাহিনীর মুখপাত্র মুফতি মাহমুদ খান জানান, হরতালে তাদের বোমা হামলা করার পরিকল্পনা ছিলো। র‍্যাব জানায়, আটকদের মধ্যে আবদুল বাতেন ওরফে খায়রুল ইসলাম ওরফে মামুনুল হক জেএমবির ঢাকা জেলার আমির। অন্যরা হলেন, বাড্ডার দায়িত্বপ্রাপ্ত জেএমবি নেতা মনির মোল্লা এবং সদস্য গোলাম কিবরিয়া ও রোমান খান। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৭টি পেট্রল বোমা, একটি বিস্ফোরক ও ৫টি বিস্ফোরণ সরঞ্জাম। এছাড়া কয়েকটি অস্ত্রও উদ্ধার হয়েছে।