জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে ব্যাপক পরিচিতি পাওয়া গায়ক আকবরের পা কেটে ফেলতে হচ্ছে বলে জানিয়েছেন তার স্ত্রী কানিজ ফাতেমা সীমা।

আজ রোববার আকবরের পায়ের অপারেশন হওয়ার কথা রয়েছে।

কানিজ ফাতেমা সীমা বলেন, ‘আজ বিকেলে অথৈ-এর বাবার (আকবর) পায়ের অপারেশন। পা টা কোনোভাবেই রাখা গেল না, কেটে ফেলে দিতে হচ্ছে। সবাই অথৈ-এর বাবার জন‍্য দোয়া করবেন।’

এর আগে আকবরের পা কাটার খবর ছড়িয়ে পড়লে কানিজ ফাতেমা সীমা এ বিষয়ে ভুল তথ্য পরিবেশন না করার অনুরোধ করেন। তবে কয়েকদিন আগেই তিনি জানিয়েছিলেন, আকবরের পায়ে পচন ধরেছে। হয়তো পা কেটে ফেলতে হবে। কিন্তু ডাক্তাররা চেষ্টা করছে পা যেন রাখা যায়।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন আকবর। তার পায়ের গোড়ালিতে পচন ধরেছে। এজন্য ১৮ জন চিকিৎসক নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।