মৌলভীবাজাShinha1462897922র প্রতিনিধি : মৌলভীবাজারে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার গ্রামের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মতিউর রহমান নিজামীর ফাঁসিকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় তার গ্রামের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলা প্রধান বিচারপতির গ্রামের বাড়ি তিলকপুরে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে জানতে মৌলভীবাজার পুলিশ সুপার মো. শাহ জালালের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, বিকেল থেকে প্রধান বিচারপতিসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।