রওশন এরশাদ জাতীয় পার্টির অলংকারিক পদধারী নেতা। তার প্রশাসনিক ও সাংগঠনিক কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

শনিবার (৮ অক্টোবর) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত প্রেসিডিয়াম সভায় তিনি এ কথা বলেন।

মুজিবুল হক বলেন, দলের কে নেতা হবে-না হবে, সেটা দল নির্ধারণ করবে। নেতা নির্ধারণ করা ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় নয়। আমরা মনে করছি না কারও সঙ্গে জোটে যাওয়ার প্রয়োজন আছে। তাই সারাদেশে দলকে সংগঠিত করার চেষ্টা করছে জাতীয় পার্টি।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, রওশন এরশাদের মনগড়া সম্মেলনের ঘোষণার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই।