কয়দিন ধরে নেট দুনিয়া গুঞ্জন উঠেছে রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের নাকি বিচ্ছেদ হচ্ছে। তবে এই গুজব কান না দিতে বললেন এই তারকা জুটি।
তিন দিন আগেই ইনস্টাগ্রামে রণবীরের ছবির নীচে মন্তব্য করেছিলেন দীপিকা। লিখেছিলেন, ‘বাহ, বেশ লোভনীয় কিন্তু!’ সঙ্গে ছিল জিভ বার করা ইমোজি। তা দেখেও অতটা নিশ্চিন্ত হতে পারেননি অনুরাগীরা।
হতে পারে, দীপিকা এখনও একইভাবে ভালবাসেন স্বামীকে। কিন্তু রণবীরের মন? তার হদিস কে-ই বা জানেন! তবে মঙ্গলবারই স্ত্রীর একটি ছবির নিচে মন্তব্যে বুঝিয়ে দিলেন, এখনও দীপিকাই তার রানি।