Mominul-Haque1462773320

সাকিবের নান্দনিক ক্রিকেটীয় শট

ক্রীড়া ডেস্ক : এবারের আইপিএলে ব্যাট হাতে ভালো করতে পারছিলেন না সাকিব আল হাসান। পাঁচ ম্যাচের তিনটিতে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছিলেন মাত্র ২০ রান।

 

নিজেকে ফিরে পাওয়ার চেষ্টায় তাই গোপনে দুই দিনের জন্য ঢাকায় এসেছিলেন সাকিব। ব্যাটিংয়ের বাজে ফর্ম কাটাতে টিপস নিয়ে যান পুরোনো কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। সেই টিপসেই যেন রোববার গুজরাট লায়ন্সের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠলেন কলকাতা নাইট রাইডার্স অলরাউন্ডার!

 

এবারের আইপিএলে প্রথম ফিফটি তুলে নিয়েছেন সাকিব। ৪৯ বলে খেলেছেন ৬৬ রানের চমৎকার এক ইনিংস।

 

সাকিব যখন ক্রিজে এসেছিলেন ২১ রানেই ৩ উইকেট হারিয়ে তখন ধুঁকছিল কলকাতা। দলীয় ২৪ রানে ফিরে যান সূর্যকুমার যাদবও।

 

সেখান থেকে পঞ্চম উইকেটে ইউসুফ পাঠানের সঙ্গে জুটি বেঁধে দলকে পথ দেখান সাকিব। শুরুতে বেশি ডট বল খেললেও সময় যত গড়িয়েছে ততই আক্রমণাত্মক হয়ে উঠেছেন সাকিব।

 

ফিফটি করার আগে ডোয়াইন ব্রাভোকেই তিনটি ছক্কা হাঁকান সাকিব। এর মধ্যে দুটি ছিল পর পর দুই বলে। ব্যক্তিগত ৪৬ রান থেকে প্রভিন কুমারকে চার মেরে ৪১ বলে পূরণ করেন ফিফটি।

 

শেষ ওভারেও ব্রাভোকে আরেকবার সীমানার ওপারে আছড়ে ফেলেন সাকিব। শেষ পর্যন্ত ৪৯ বলে ৪টি করে চার ও ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন বাংলাদেশের সেরা ক্রিকেটার। সাকিবের ৬৬* ও ইউসুফের ৬৩* রানের সুবাদে ১৫৮ রানের লড়াইয়ের পুঁজি পায় কলকাতা।

ব্যাট হাতে রান পাচ্ছিলেন না। বল হাতেও খুব একটা ভেল্কি দেখাতে পারছিলেন না।

 

গুজরাট লায়ন্সের বিপক্ষে রোববার ব্যাট হাতে জ্বলে উঠলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। খেললেন ৪৯ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৬৬ রানের অপরাজিত দারুণ এক ইনিংস।

 

বল হাতে ৩ ওভারে ৩৮ রান দিয়ে নিলেন ১ উইকেট। টি-টোয়েন্টি ম্যাচে একজন খেলোয়াড়ের কাছে আর কী প্রত্যাশা করতে পারেন? হ্যাঁ করতে পারেন, সেটা হল জয় ছিনিয়ে নেওয়া।

শট খেলছেন সাকিব আল হাসান

শট খেলছেন সাকিব আল হাসান

সাকিব আল হাসানের জ্বলে ওঠার দিনে অবশ্য জয়টা পায়নি কলকাতা নাইট রাইডার্স। সাকিবের ৬৬ ও ইউসুফ পাঠানের ৬৩ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে কলকাতা।

 

জবাবে ১২ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট লায়ন্স। তাদের জয়ে ব্যাট হাতে অবদান রাখেন দিনেশ কার্তিক। তিনি ২৯ বলে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫১ রান করেন। ব্রেন্ডান ম্যাককালাম ও অ্যারোন ফিঞ্চ ২৯ করে রান করেন। ২৭ রান করে সাকিবের শিকারে পরিণত হন স্টিভেন স্মিথ।

 

বল হাতে কলকাতার সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, ব্রাড হজ ও চাওলা ১টি করে উইকেট নেন।

কিন্তু বল হাতে ৪ ওভারে ১ মেডেনসহ ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন গুজরাট লায়ন্সের প্রভীন কুমার।