ব্রিটেন জাতীয় নির্বাচন ঘিরে সকল পরিস্থিতি পর্যেবক্ষণ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।
সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরে কমুদিনি হোমসের মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।
রবার্ট ডিকসন বলেন, এক বছরের কিছু সময় পর বাংলাদেশে সংসদ নির্বাচন। জাতীয় নির্বাচন ঘিরে পরিস্থিতি পর্যেবক্ষণ করছে ব্রিটেন। কিন্তু চলমান পরিস্থিতিতে তারা উদ্বেগমুক্ত নন।
বাংলাদেশে নিযুক্ত এই ব্রিটিশ হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন। বিশ্ববিদ্যালয় কিংবা রাস্তাঘাটে রাজনৈতিক সহিংসতা ঘটেছে। বিষয়টি উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নয়। যেকোনো সমাজের জন্যই রাজনীতি গুরুত্বপূর্ণ। কিন্তু সংলাপের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হতে হবে, যে সংস্কৃতি একসময় বাংলাদেশে ছিল। আমরা সংঘর্ষ নয়, শান্তি দেখতে চাই।
এ সময় তার সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার এইচ ই জার্মি বুয়ার, সুইজারল্যান্ডের অ্যাম্বাসেডর নেথালি চার্ট, নরওয়ের অ্যাম্বাসেডর এসপেন রিক্টার, কমুদিনি ওয়েল ফেয়ার ট্যাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম।