সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমিয়ে  এক লিটারের বোতলজাত সয়াবিন তেল ১৭৮ টাকা করা হয়েছে। এখন যা বিক্রি হচ্ছে ১৯২ টাকায়।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যারার্স অ্যাসোসিয়েশন।

আগামীকাল মঙ্গলবার থেকে বাজারে নতুন দামে সয়াবিন তেল বিক্রি হবে বলেও জানায় ব্যবসায়ীদের সংগঠনটি।