আজ মহাসপ্তমী। মণ্ডপে মণ্ডপে চলছে পূজার আয়োজন।

এদিকে দেবী দুর্গাকে বরণ করতে সাদা জামদানি পরে শাখা-সিঁদুর-আলতায় সেজেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বিয়ের পর এটিই তার প্রথম দুর্গাপূজা।

Collage-Maker-02-Oct-2022-01-04-AM

রোববার (২ অক্টোবর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পূজার সাজে বেশ কিছু ছবি পোস্ট করেন মিম। কাশবন ও দুর্গা মণ্ডপে তোলা ছবিগুলো নেটিজেনদের মুগ্ধ করেছে।

Collage-Maker-02-Oct-2022-01-03-AM

এদিকে সপ্তমীর শুভেচ্ছা জানিয়ে মিম লিখেছেন, শুভ মহাসপ্তমী। এবারের পূজা আমার জন্যে এক অন্যরকম অনুভূতি। শাখা, সিঁদুর, জামদানি শাড়ি আলতা পরানো হাতে প্রথমবার বরণ করলাম দেবী দুর্গাকে!’

Collage-Maker-02-Oct-2022-01-02-AM

তিনি আরও লেখেন, শরতের কাশফুল আর নিজের নতুন সাজ, সবকিছুতেই কেমন যেন একটা স্নিগ্ধতা! আশা করি, সবার পুজো এ রকম সুন্দর কাটবে।