নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সাবেক শিক্ষার্থী ডা. রায়ান সাদী।
তিনি ঢামেকের কে-৪০ ব্যাচের শিক্ষার্থী এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ব্যাচমেট ছিলেন।
আজ শনিবার বিকেলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে ডা. দীপু মনি লেখেন, ‘আমাদের ঢাকা মেডিকেল কলেজের কে-৪০ ব্যাচের বন্ধু রায়ান সাদী এমডি, এমপিএইচ, চেয়ারম্যান ও সিইও Tevogen Bio (টেভোজেন বায়ো), এ বছরের নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আমরা গর্বিত। সাদীর প্রতি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সাদী ও তার পরিবারের প্রতি নিরন্তর শুভকামনা।’