টি-২০ বিশ্বকাপ ও তিন জাতি সিরিজকে সামনে রেখে সিরিজের প্রথম ম্যাচে আমিরাতের বিরুদ্ধে ৭ রানের ঘাম ঝরানো জয় পেল টাইগাররা।
ম্যাচের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নামে টিম টাইগার্স। উইকেট যাওয়া-আসার মিছিলে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে যেন চলছিল সাজঘরে ফেরার নীরব ‘প্রতিযোগিতা’।
মিরাজ-সাব্বিরকে নামানো হয় প্রথমে ব্যাটে। সমালোচকদেরকে উচিৎ জবাব দেয়ার সুযোগ ছিল সাব্বির রহমানের। কিন্তু তিনি ব্যর্থ হন। দলীয় ১১ রানের মাথায় ব্যক্তিগত শূন্য রানে সাজ ঘরে ফেরেন সাব্বির।
তারপর ৭ বলে ১৩ রান করে লিটন দাস, ১৪ বলে ১২ রান করে মিরাজ, ব্যক্তিগত ৪ রানে ইয়াসির ও ৮ বলে ৩ রান করে আউট হন মোসাদ্দেক হোসেন । নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।
টাইগারদের দেয়া ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সবগুলো উইকেট হারিয়ে ১৫১ রানেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস। এর ফলে ৭ রানের জয়ে ২ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।