রাজধানীর বংশাল একায় সাততলা বাসার ছাদ থেকে পড়ে মো. জিসান (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বংশালের মিটফোর্ড রজনী বসাক লেনে এ ঘটনা ঘটে।
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং উন্নত চিকিৎসার জন্য পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জিসান উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। তার গ্রামরে বাড়ি যশোর জেলায়। মায়ের মৃত্যুর পর থেকে জিসান বংশালের মিটফোর্ড রজনী বসাক লেন এলাকায় নানির কাছেই থাকতো।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে আহত অবস্থায় এক ছাত্রকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।