দুদিন ধরেই রুবেল হোসেনকে নিয়ে একটা গুঞ্জন শোনা যাচ্ছিলো যে একটা বড় ঘোষণা দিতে যাচ্ছেন তিনি। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো।
টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন জাতীয় দলের এই সিমার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তিনি।
সোমবার সকালে রুবেল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে তিনি লেখেন, লাল বলে তরুণদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত তার। তবে টি-টোয়েন্টি আর ওয়ানডে চালিয়ে যেতে চান রুবেল।
বাংলাদেশের হয়ে ২৭ টেস্ট ম্যাচ খেলার তার ক্যারিয়ারের অন্যতম অর্জন-এমন কথাও লেখেন রুবেল। জানালেন তরুণরা যদি বেশি সুযোগ পায় সেক্ষেত্রে দেশের পাইপলাইন আরো মজবুত হবে। যারা এতোদিন রুবেলের পাশে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন বাগেরহাটের এ পেসার।
সাদা বলের খেলায় দেশকে আরও বহু কিছু দেওয়ার আছে এমন প্রত্যয়ও ব্যক্ত করেছেন রুবেল।
পোস্টে রুবেল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম আমি একটা বিষয় একটু জানাতে চাই! আজকে বিসিবিতে অফিসিয়ালি চিঠি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম….