প্রিয়আলো, 13007379_261226257544536_4563195301027125109_n(1)ফয়সাল মাহমুদ মানুষ্ মানুষের জন্য ,কথাটা সবার কাছে বেশ পরিচিত কিন্তু কেউ কি এর সত্যিকারের অর্থটা কখনো বুঝতে পেরেছি ? হয়তো এর উত্তরটা প্রায় সবার কাছে সমান ।

কেউ না কেউতো আছে যারা নিজের চেয়েও অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দেয় । যার নেই তেমন কোন টাকা – পয়সা। শুধু আছে গরিব দুঃখী মানুষ নিয়ে ভাবার মন-মানসিকতা, আর যতটুকু সম্ভব নিজের যা আছে তার থেকে কিছু দিয়ে হলেও অন্যের কষ্ট লাঘব করার চেষ্টা|

তিনি ”মানুষ মানুষের জন্য” একটি পেজ খুলেন যেখানে সব সময় ঐসব অসহায় মানুষদের নিয়ে লেখা-লেখি করেন এবং নিজের অনুভূতি গুলো সবার কাছে তুলে ধরেন |

শুধু কি তাই ? না, একটু অবাক হবার মতো আরো  কিছু আছে, তার নিজ প্রচেষ্টায় গড়ে তুলেছেন ছোট্ট একটি কুড়ের ঘর । যেখানে তিনি বস্তির ছোট ছোট ছেলে -মেয়েদের  শিক্ষা দান করেন।

তাঁর ইচ্ছা এটাকে উন্নত করে গড়া তোলার  কিন্তু এখন তার ইচ্ছাটাই আছে। উন্নত করার মতো  সামর্থ্য নেই তাঁর, তবুও সে আশাবাদী একদিন এটা বড় একটা  সেবা কেন্দ্র হবে। যে সেবা হবে শিক্ষার অগ্রদূত। ছিন্নমূল শিশুদের  শিক্ষার বাতিঘর।

আজকের বঞ্চিত ছেলে – মেয়েরা আগামীতে এ দেশের একজন সুনাগরিক হবে এটাই তিনি বিশ্বাস করেন, তার বিশ্বাস এসব ছেলে -মেয়েদের পাশে দাঁড়ানোর জন্য তার মতো কেউ না কেউ এসে তার হাতকে শক্তিশালী করবে।