মানিকগঞ্জ সদরে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর)  বেলা সোয়া ১১ টার দিকে খালপাড় এলাকায় এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ কর। ঘটনাস্থল তিনজনকে আটক করেছে পুলিশ।

বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল বের করতে গেলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের এই ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে।