
মডেল হান্টার বিডির প্রতিষ্ঠাতা পরিচালক মোস্তফা কামাল সোহেল
প্রিয়আলো, মোস্তফা কামাল ত্বহাঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে “মডেল হান্টার বিডি’র” নাম ভাঙ্গিয়ে চলছে বিভিন্ন ভুঁইফোঁড় মডেলিং প্রতিষ্ঠানের হরেক রকম প্রতারণা।
এ যাবতকালে যতগুলো সুখ্যাতি সম্পন্ন মডেলিং এজেন্সী বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের আস্থা এবং সুনাম কুড়িয়েছে তাঁর মধ্যে “মডেল হান্টার বিডি” অন্যতম। এই প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মোস্তফা কামাল সোহেল জানান, ২০১২ সালের পাঁচ ডিসেম্বর মডেল হান্টার বিডি’র যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত অনেক প্রতারক প্রতিষ্ঠানের খপ্পরে পরেছেন তিনি।
অনুসন্ধানে জানা যায়,
ছোট বড় মিলিয়ে দেশে প্রায় ছয় শত’র উপরে মডেলিং এজেন্সী রয়েছে। এর অধিকাংশ প্রতিষ্ঠানই শুধু একজন ফটোগ্রাফার দ্বারাই পরিচালিত হয়! আর নামে বেনামে কিছু উপঢৌকনের বিনিময়ে উঠতি বয়সের তরুন-তরুনীদের দিয়েই তাঁদের কাজ উদ্ধার!! এ যেন এক মুড়ির মোয়ার সস্তা পসরা।
সাম্প্রতিক তিনি রেডিও আমার, পিপলস রেডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে অন এয়ারে বিভিন্ন বিষয়ে কথা বলার পর মডেল হান্টার বিডির জনপ্রিয়তা রূপ নেয় গগনচুম্বী পর্বতের ন্যায়।
আর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিভিন্ন সময়ে ফটোগ্রাফির সাথে যুক্ত ছিলেন এমন কতিপয় অসাধু ব্যক্তি টাকার বিনিময়ে টিভি বিজ্ঞাপনে অংশগ্রহনের সুযোগ করে দিবেন বলে একাধিক তরুন-তরুনীর কাছ থেকে ভিন্ন ভিন্ন কিছু আবদার করেন।
কিন্তু যখন তাঁরা গুগলে Model Hunter BD লিখে সার্চ দিয়ে জানতে পারলো- প্রতিষ্ঠানের নাম এক হলেও পরিচালক ভিন্ন তখন সেই তরুন-তরুণীদের টনক নড়ে। টনক নড়াতে সময় নেননি সেই প্রতারক ব্যক্তিও!!! মুঠোফোনে তাঁকে চ্যালেঞ্জ জানালে তিনি এফডিসি’র এক শুটিংয়ে সহ-পরিচালকের দায়িত্বে ব্যস্ত আছেন বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে শত চেষ্টা স্বত্বেও ঐ প্রতারক ব্যক্তিকে ফোনে পাওয়া যায়নি।
“কত রঙ্গ জানরে মানুষ কত রঙ্গ জান।
তুমি এই ভাল এই মন্দ
ক্ষণে হাস ক্ষণে কান্দ”
এন্ড্রু কিশোরের গাওয়া গানটির সাথে মডেলিংয়ের সাথে সম্পৃক্ত অধিকাংশের পথচলাই মিলে যায়, এম.কে. সোহেলের সাথে কথা বলার মাধ্যমে বিষয়টি পরিস্কার হয়।
এই খ্যাতিমান পরিচালক বলেন,
“টাকা কিংবা অসাধুপায়ে মডেলিংয়ে আসার পথ ওনাদের প্রতিষ্ঠানে চিরতরে বন্ধ। মডেলিংয়ে আসার জন্য আগ্রহ এবং শারীরিক গঠনের পাশাপাশি সুন্দর মন ই যথেষ্ট। চেহারা মুখ্য বিষয় নয়।

প্রাণের সানড্রপ জুসের বিজ্ঞাপনে চান্স পাওয়া তাঁরা তিনজন
সম্প্রতি প্রাণ কোম্পানির ” সানড্রপ জুস ” এর একটি বিজ্ঞাপনচিত্রে ” মডেল হান্টার বিডি’র” তিনজন তরুনী মডেল- তুলি, রুমাইয়া এবং বৃষ্টি চান্স পেয়েছেন, এবং আজ ২৫ এপ্রিল তাঁরা উক্ত বিজ্ঞাপনের কাজ সফলতার সাথে সম্পন্ন করেন। কিছু দিনের মধ্যেই সেই বিজ্ঞাপন বিভিন্ন টিভি চ্যানেলের পর্দায় দেখা যাবে বলে জানা যায়।

দেশের স্বনামধন্য এক ফ্যাশন হাউজের স্পন্সরে বৈশাখী মডেলিংয়ে মডেল হান্টার বিডি’র মডেলগণ
এ সম্পর্কে মডেল হান্টার বিডির পরিচালক বলেন;
” শুধু প্রাণ ই নয় আমরা আমাদের মডেলদের যে পর্যায়ে যোগ্যতার ভাণ্ডার বৃদ্ধি করতে পেরেছি তাতে আমরা বিশ্বের যে কোন ব্র্যান্ডের মডেলিংয়ের জন্য প্রস্তুত “।
তিনি আরও বলেন- “শত শত মডেল এজেন্সীকে টপকিয়ে প্রাণের মতো ব্র্যান্ডের মডেলিংয়ের কাজ পাওয়া আমাদের জন্য একটা সুযোগ মাত্র। ভবিষ্যতে আরও চমক অপেক্ষা করছে”।
