সিলেট প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট সদর উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীদের হাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত প্রত্যায়নপত্র হস্তান্তর করা হয়েছে।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজের ফাজিলচিশতস্থ বাসায় সদর উপজেলার আওয়ামী লীগের মনোনিত ৮ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের হাতে এ পত্র তুলে দেওয়া হয়।

কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী .0তৃণমূল নেতাকর্মীদের সাথে আলোচনার মাধ্যমে সিলেট সদর উপজেলার ৮ ইউনিয়নের প্রার্থীদের নাম কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। এসব ইউনিয়নে সবকটিতেই একক প্রার্থী নির্বাচন করা হয়। মনোনয়ন প্রাপ্তরা হলেন- ১নং জালালাবাদ ইউনিয়নে আশ্রাব আলী, ২নং হাটখোলা ইউনিয়নে খুর্শিদ আহমদ, ৩নং খাদিমনগর ইউনিয়নে মো. তারা মিয়া, ৪নং টুলটিকর ইউনিয়নে মো. আব্দুল মোছাব্বির, ৫নং টুকেরবাজার ইউনিয়নে মো. আলতাফ হোসেন, ৬নং মোগলগাঁও ইউনিয়নে মো. হিরণ মিয়া, ৭নং কান্দিগাঁও মো. নিজাম উদ্দিন ও ৮নং খাদিমপাড়া ইউনিয়নে মো. নজরুল ইসলাম।

মনোনয়ন হসান্তরকালে উপস্থিত ছিলেন দিকে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এড. নিজাম উদ্দিন, সুজাত আলী রফিক, নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক এড. শামসুল ইসলাম, জেলার প্রচার সম্পাদক এড. মাহদুজ, উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, আওয়ামীলীগ নেতা এড. নুরে আলা সিরাহি, কবির আহমদ, আব্দুস শহীদ, আজমল আলী, ইসমাইল আলী প্রমুখ।