রাজধানীর হাতিরঝিল থানা হেফাজতে থাকা সুমন শেখ (২৭) নামের এক আসামি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এতে বিক্ষুব্ধ স্বজনরা থানার সামনে বিক্ষোভ করছেন।
সুমন রামপুরায় পরিবারের সঙ্গে বসবাস করে।
শনিবার (২০ আগস্ট) বিকেলে হাতিরঝিল থানার সামনে অবস্থান নিয়ে স্বজনরা বিক্ষোভ করেন।
জানা যায়, নিহত সুমন পিউর-ইট ফিল্টার কোম্পানিতে কাজ করতেন। চুরির একটি মামলায় শুক্রবার জুমার নামাজের পর রামপুরা মহানগর প্রজেক্টের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ।
নিহতের আত্নীয় সোহেল আহমেদ গণমাধ্যমকে বলেন, আজ দুপুর ১২টার দিকে রোমানের মৃত্যুর বিষয়টি পরিবারকে জানায় পুলিশ। তারা থানায় এসে দেখতে পান পরনের ট্রাইজার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে সুমনের নিথর দেহ। নিহত সুমনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
তার মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদের অফিসিয়াল মোবাইল নাম্বারে কল করা হলেও তিনি ফোন কেটে দেন। এছাড়া ডিউটি অফিসারসহ অন্য কর্মকর্তাদের ফোনে কল করা হলেও তারাও ফোন রিসিভ করেননি।