আন্তর্জাতিক.7 ডেস্ক : ইউরোপের ছোট্ট দেশ লাটভিয়া প্রকাশ্যে বোরকা পরিধান নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে। তবে দেশটিতে মাত্র তিনজন নারীই বোরকা পরিধান  করে থাকে। দেশটির আইনমন্ত্রীর বরাত দিয়ে বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানিয়েছে।

 

লাটভিয়ার সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে,  দেশের সংস্কৃতি রক্ষা ও সন্ত্রাসীরা যাতে বোরকার আড়ালে অস্ত্র চোরাচালান না করতে পারে সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

লাটাভিয়ার বিচারমন্ত্রী জিনতারস রাসনাকস জানিয়েছেন, ২০১৭ সালের মধ্যে আইনটি কার্যকর হতে যাচ্ছে। এতে যারা ঐতিহ্যগতভাবে বোরকা পরিধান করছেন তাদের ক্ষেত্রে কিছুই করার নেই। কারণ সম্ভাব্য অভিবাসীদের এ দেশের  সস্কৃতির মূল্যবোধের প্রতি সম্মান জানানো উচিৎ।

 

তিনি বলেন, ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবেই এ আইনি উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা কেবল লাটাভিযার মানুষদের সংস্কৃতি-ঐতিহাসিক মূল্যবোধই রক্ষা করি না বরং ইউরোপের মূল্যবোধও রক্ষা করি।’

 

প্রসঙ্গত, লাটভিয়ার জনসংখ্যা ২০ লাখ। দেশটি আগামী দুই বছরের মধ্যে ৭৭৬ জন শরণার্থীকে আশ্রয় দানে সম্মত হয়েছে।