নিজস্ব প্রতিবেদক : সিনিয়র সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার সকালে রাজধানী ইস্কাটনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান জানান, সকালে একটি টেলিভিশনের সাংবাদিক পরিচয়ে বাসায় ঢোকেন তিন-চারজন লোক। এরপর তারা নিজেদের গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয়ে তাকে তুলে নিয়ে যান।
এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ শফিক রেহমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছর পল্টন থানায় দায়েরকৃত একটি মামলায় শফিক রেহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।
