জার্মান ফুটবল কিংবদন্তি গ্রেট উয়ি সিলার মারা গেছেন। ৮৫ বছর বয়সে পরপারে পাড়ি দেন সাবেক এই স্ট্রাইকার।

পশ্চিম জার্মানির হয়ে ৪টি বিশ্বকাপ খেলা সিলার দলের হয়ে ৭২ ম্যাচে ৪৩টি গোল করেন।

১৯৫৪ থেকে ১৯৭২ পর্যন্ত প্রায় পুরো ক্যারিয়ার হামবুর্গের হয়ে খেলেন তিনি। এসময় ৫৮০ ম্যাচে ৪৯০ গোল করেছেন তিনি।

ক্লাবের সর্বকালের সেরা এই গোলস্কোরারকে ২০০৩ সালে সম্মানসূচক নাগরিত্ব দেয় হামবুর্গ।

এই তারকা পশ্চিম জার্মানিকে ৪০ ম্যাচে নেতৃত্ব দেন। যেখানে ১৯৬৬ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যান।