রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আজমাইন মাহতাবের উপর হামলা চালিয়েছে কিশোর গ্যাং লিডার আসিফ ও তার ভাই সোয়েব। আজমাইন মাহতাব দৈনিক স্বাধীন বাংলাদেশে রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।

সোমবার রাতে মোহাম্মদপুর জাকির হোসেন রোড আল মুখতার জামে মসজিদের গলির সামনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক আজমাইন মাহতাব জানান, সম্প্রতি মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং ও মাদক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম।এর পরিপ্রেক্ষিতে আমার ওপর এ হামলা চালানো হয়।

তিনি জানান,আমার বাসায় পাবনা ঈশরদী থেকে একজন মেহমান আসছিলেন তাকে নিয়ে আমার বড় ভাই “মোঃ ইরফান” রাতে এক অনুষ্ঠান শেষ করে বাসায় ফিরে এবং মোটর বাইক আল মুখতার জামে মসজিদের সামনে পার্কিং করতে গেলে কিশোর গ্যাং নেতা আসিফ ও তার ভাই সোয়েব পরিকল্পিত ভাবে তাদের উপর হামলা করে। প্রথমে তারা মোটর বাইকের উপর থেকে টানা হিচড়ে করে । পরে ধারালো ছুরি দিয়ে আক্রমন করতে গেলে আমার বড় ভাই ও মেহমান সরে যায় এবং তাদের ছুরির আক্রমনে আমার মোটর বাইকের বসার সিট ছিড়ে যায়। পরবর্তীতে আমি অফিস শেষ করে রাতে আমার বোনের বাসায় আসি আসিফ ও সোয়েব তারা কোন কথা না বলে আমার উপরও আক্রমন করে৷ এসময় আমার মাথায় আঘাত করা হয় ও জামা-কাপড় ছিড়ে ফেলে তারা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক সাদেক।

এ বিষয়ে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।