আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে পরীক্ষাটি ব্যর্থ হয়েছে।
শুক্রবার সকালে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্র বলেছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি ব্যর্থ হয়েছে।
উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা কিম ইল-সুংয়ের জন্মদিনে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পিয়ংইয়ং। এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
এদিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ধরন ও পাল্লা সম্পর্কে কোনো তথ্য জানায়নি দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্র।
