মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে।
শুক্রবার সকালে গুলিবিদ্ধ হন শিনজো।
পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা পেশের সময় আচমকা গুলি চালানো হয়। তাঁর বুকে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, চিকিৎসকদের সব চেষ্টা শেষমেশ ব্যর্থ হয়ে গেল।
তাঁর বয়স হয়েছিল ৬৭। জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ দিন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন শিনজো। ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি।