বাবা হারালেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে তার বাবা মারা যান বলে নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তফা কামাল রাজ।
জানা যায়, মোস্তফার সরয়ার ফারুকীর বাবা আব্দুর রউফ ফারুকী অনেকদিন যাবত বার্ধক্যজণিত নানা সমস্যায় ভুগছিলেন। তিন দিন আগে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজকে বেলা ১১টার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তিনি নাখালপাড়ার বাসিন্দা ছিলেন।
এ বিষয়ে আরো জানা যায়, বাদ জুমা মরহুমের ১ম জানাযা অনুষ্ঠিত হবে নাখালপাড়া নূরানী জামে মসজিদে। এরপর বাদ আসর ২য় জনাযা অনুষ্ঠিত হবে রহিম মেটাল জামে মসজিদে। তাকে তার স্ত্রীর কবরের পাশেই দাফন করা হবে।