মহিনুল ইসলাম সুজন,নীলফামারী: নীলফামারীর জলঢাকায় বর্ষবরনের ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে উপজেলা প্রশাসন ও সামাজিক সংগঠন “শিকড়”।
এ উপলক্ষে পহেলা বৈশাখের দিন সকালে নীলফারীর ৩ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা প্রশাসন ও শিকড়ের নেতৃত্বে শোভাযাত্রা পৌর বাজার প্রদক্ষিণ করবে।
বাঙালীর আবহমান ঐতিহ্য ও সংস্কৃতি লালন , ভাওয়াইয়া, লোক সংগীত, জারি সারি,নাগরদোলা, চরকিখেলাসহ বিভিন্ন কসমেটিক, খেলার সামগ্রী নিয়ে দোকান বসবে শিকড় কর্তৃক আয়োজিত ৭ দিনব্যাপী জলঢাকা ভুমি অফিস সংলগ্ন কাচারিপাড়া মাঠের বৈশাখী মেলায়।
মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটি সকলের
সহযোগিতার জন্যে দাওয়াত কার্ড নিয়ে যোগাযোগ করেছেন সকলের সাথে।
এ বিষয়ে মেলা কমিটির আহবায়ক প্রিয়আলোর এই প্রতিনিধির সাথে কথা হলে তিনি বলেন,আমাদের হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি বাঙালীদের
মাঝে ফিরিয়ে আনার এটা সামান্য প্রয়াস মাত্র।
