এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে শেষ ম্যা চে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে স্রেফ উড়ে গেলো বাংলাদেশ । অথচ প্রথমার্ধে গো র্ধে ল হজম করার
পর সমতাও এনেছিল দারুণ হেডের গোলে । শেষ পর্যন্তর্য ৪- ১ গোলে হারলেন জামাল ভূঁইয়ারা ।
মালয়েশিয়ার বুকিত জলিল স্টেডিয়ামে মঙ্গলবার( ১৪ জুনজু) সন্ধ্যা ৭টায় মুখোমুখি হয় দুইদু দল । এর আগে বাহরান ও তুর্কমের্ক নিস্তানের কাছে হারা
বাংলাদেশ তৃতীয় ম্যাচেও একই ফল নিয়ে মাঠ ছাড়ে ।
‘ ই ’ গ্রুপ থেকে একমাত্র বাংলাদেশ কোনো ম্যাচই জিততে পারেনি । তিন ম্যাচে তিনটিতে হেরে অবস্থান সবার তলানিতে । তিন ম্যাচের
প্রত্যেকটিতে জয় নিয়ে বাহরাইনের অবস্থান সবার উপরে । দুইদু জয়ে মালয়েশিয়া আছে দ্বিতীয় স্থানে আর তুর্কমের্ক নিস্তানের অবস্থান তিনে ।
বাহরাইন কিংবা তুর্কমের্ক নিস্তানের বিপক্ষে হারলেও বাংলাদেশের খেলা প্রশংশা কুড়িয়েছিল । মালয়েশিয়ার বিপক্ষেও প্রথম গোল খাওয়ার পর
সমতা এনে ভালো কিছুর স্বপ্নই দেখিয়েছিলেন জামাল- ইবরাহীমরা ।
পেনাল্টি থেকে ১৬ মিনিটে প্রথম গোল দিয়ে মালয়েশিয়াকে এগিয়ে দেন সাফাইয়ি রাসিদ । এর ১৫ মিনিট না যেতেই বাংলাদেশ গোল শোধ করে
। দারুণ হেডে মালয়েশিয়ার জালে বল জড়ান মোহাম্মদ ইবরাহীম । তবে সেই গোলের উচ্ছ্বাস বেশিক্ষণ থাকেনি । ৩৮ মিনিটে গোলে দিয়ে
আবার মালয়েশিয়াকে এগিয়ে দেন ডিওন কুলস । ২- ১ গোলের সমীকরণ নিয়ে বিরতিতে যায় দুইদু দল ।
বিরতি থেকে ফিরেই গোলের দেখা পায় স্বাগতিক দল । ৪৭ মিনিটে শফিক আহমেদের গোলে ব্যবধান আরও বাড়ায় মালয়েশিয়া । গোল শোধে
মরিয়া বাংলাদেশ গোল দেওয়ার সুযোগও তৈরি করতে পারছিল না । এরমধ্যেই ৭৩ মিনিটে আরও ১টি গোল হজম করে বাংলাদেশ । এই গোলটি
করেন ড্যারেন লুক ।
শেষ পর্যন্তর্য বাংলাদেশের এশিয়ান কাপের বাছাই শেষ হলো বাজেভাবেই ।