আন্তর্জাতিক13 ডেস্ক : নাইজেরিয়ায় আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী আনসারুর শীর্ষ নেতাকে আটক করা হয়েছে। খালিদ আল বারনাউইকে কোগি রাজ্যের রাজধানী লোকোজা থেকে আটক করা হয়েছে। শনিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

 

২০১২ সালে বারনাউইকে ‘বিশ্ব সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ওই সময় তাকে আটক করতে পারলে ৫০ লাখ ডলার পুরষ্কার ঘোষণা করা হয়।

 

নাইজেরিয়ার চরমপন্থী সংগঠন বোকো হারাম থেকে বিচ্ছিন্ন হওয়া গ্রুপ আনসারু বিদেশিদের অপহরণের জন্য কুখ্যাত। আদর্শগতভাবে সংগঠনটি আফ্রিকার আল-কায়েদার সঙ্গে একাত্ম। সংগঠনটির বিরুদ্ধে বেশ কয়েকজন পশ্চিমা নাগরিককে হত্যার অভিযোগও রয়েছে।

 

সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাবি আবুবকর বলেন, ‘শুক্রবার সন্ত্রাসীদের সঙ্গে লড়াইয়ের পর নিরাপত্তা বাহিনী খালিদ আল বারনাউইকে আটক করতে সক্ষম হয়। সে আমাদের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী।’