বিনো
দন ডেস্ক : একের পর এক নির্মিত হচ্ছে যৌথ প্রযোজনার চলচ্চিত্র। কলকাতার শিল্পীদের পদচারণায় মুখরিত ঢাকাই চলচ্চিত্রাঙ্গন। এবার নাম ঠিক না হওয়া একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেতা দেব। বাংলাদেশ থেকে চলচ্চিত্রটি প্রযোজনা করবেন জাজ মাল্টিমিডিয়া। এ চলচ্চিত্রের মাধ্যমে জাজের ঘরে উঠতে যাচ্ছেন দেব।
এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আবদুল আজিজ বলেন, ‘দেবের সঙ্গে আমরা চূড়ান্ত কথা বলেছি। তবে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি তিনি। তার বিপরীতে নায়িকা কে থাকবেন তা এখনো সিদ্ধান্ত নেই নি।’
তবে চলচ্চিত্রের গল্প কেমন হবে, কে পরিচালনা করবেন সে বিষয়ও চূড়ান্ত হয়নি। গল্প ঠিক হলেই বাকিসব ঠিক করবেন বলে জানা গেছে। তবে এ চলচ্চিত্রের মাধ্যমে জাজের ঘরে ফের মাহি ফিরতে পারেন। ভারতের অংশে এই চলচ্চিত্রটি এসকে মুভিজ প্রযোজনা করবেন বলেও জানা গেছে।