কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন।
সোমবার (০২ মে) সন্ধ্যায় কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামে আওয়ামী লীগ নেতা কেরামত গ্রুপ ও ফজলু গ্রুপের মধ্যে শত্রুতার জের এবং আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মৃত হোসেন আলীর ছেলে কাশেম (৫০), দাদি মণ্ডলের ছেলে লাল্টু (৩০), আবুল মালিথার ছেলে আব্দুর রহিম (৫০), আফজাল মণ্ডলের ছেলে মতিয়ার (৪০)। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম সংঘর্ষের ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।